রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করল আইএসপিআর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করল আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায় সব প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রবিবার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে।

শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলো হলো— কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আইএসপিআর জনসাধারণকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ