রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপির "মোমবাতি প্রজ্বলন প্রতীকী মৌন মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপির “মোমবাতি প্রজ্বলন প্রতীকী মৌন মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ

 

দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএ সিদ্দিক সাজুর সার্বিক তত্ত্বাবধানে কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন সহ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি ঘোষিত ওয়ার্ডে – ওয়ার্ডে “মোমবাতি প্রজ্বলন প্রতীকী মৌন মিছিল” কর্মসূচী ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ব্যতিকর্মী এ কর্মসূচী পালন করা হয়। ভিন্নধর্মী এ কর্মসূচীতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। আশেপাশের জনগণকে করতালি ও হর্যধ্বনি দিয়ে বিএনপির নেতাকর্মীদের উৎসাহ দিতে দেখা যায়। সবাই বলতে থাকে এই ভোটচোর, লুটেরা, মাফিয়া সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। জনতার ঐক্যবদ্ধ শক্তির কাছে সকল অপশক্তির পরাজয় অবশ্যম্ভাবী।

৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের নেতৃত্বে ৭ নং ওয়ার্ডে, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ মোঃ লিটন ও সাঃ সম্পাদক জাকির হোসেন ও সাবেক আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাঃ সম্পাদক মোঃ বশির আহম্মেদের নেতৃত্বে ৯ নং ওয়ার্ডে এসময় আরোও উপস্থিত ছিলেন, দারুসসালাম থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ ইয়াসীন আরাফাত, সাবেক প্রচার সম্পাদক মোঃ মোস্তফা বেপারী, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহেন শাহ শাহিন, যুগ্ম আহ্বায়ক হাজী রমজান হোসেন রঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানার নেতৃত্বে মাজার রোডে, এসময় আরোও উপস্থিত ছিলেন, দারুসসালাম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, সাঃ সম্পাদক শাকিল আহম্মেদ স্বপন ও সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাঁশার ভূঁইয়ার নেতৃত্বে কল্যানপুর এলাকায়, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনসুর রহমান, সাঃ সম্পাদক শাহরিয়ার দিল খায়ের শিপুর নেতৃত্বে ১২ নং ওয়ার্ডে, এসময় আরোও উপস্থিত ছিলেন, মিরপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুর রহমান এনা, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন মেজবা, সাঃ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব ও সাবেক আহ্বায়ক মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে ১৩ নং ওয়ার্ডে ভিন্নধর্মী “মোমবাতি প্রজ্বলন প্রতীকী মৌন মিছিল” কর্মসূচী পালিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ