রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

 

আসন্ন রমজানে রাজনীতিবিদ, কূটনীতিক ও পেশাজীবীদের সম্মানে এবারও ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি। এর মধ্যে পহেলা রমজান এতিম ও আলেম-ওলামাদের নিয়ে রাজধানীর লেডিস ক্লাবে, ৪ রমজান পেশাজীবীদের সম্মানে, ১১ রমজান রাজনীতিবিদদের সম্মানে এবং ৬ অথবা ৭ রমজান কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার মাহফিলের আয়োজন করবে দলটি।

দলীয় সূত্রে জানা যায়, পুরো রমজান মাসজুড়ে নিজেদের এবং সমমনা রাজনৈতিক দলের ইফতার নিয়ে ব্যস্ত থাকবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগেও পৃথকভাবে বড় ধরনের ইফতারে আয়োজন করা হবে।

বিভিন্ন অঙ্গসংগঠন ও দল সমর্থিত পেশাজীবী সংগঠনের ব্যানারেও ইফতারের আয়োজনের পরিকল্পনা রয়েছে। সমমনা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, ১২ দলীয় জোট, এনপিপি, লেবার পার্টি, এলডিপি পৃথকভাবে ইফতার পার্টির আয়োজন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ