রাজনীতির ময়দানে কারিশমা-কারিনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনীতির ময়দানে কারিশমা-কারিনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরনো। অনেকেই পর্দা এসেছেন রাজনীতির মাঠে। এবার এই তালিকায় নাম উঠছে বলিউড তারকা কারিনা কাপুর ও কারিশমা কাপুরের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বলিউড মাধ্যম সূত্রে খবর, লোকসভা নির্বাচনের শুরুতেই করিশমা ও কারিনাদের রাজনৈতিক অভিষেক ঘটতে চলেছে। শোনা যাচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিতে চলেছেন তারা।

জানা গেছে, বৃহস্পতিবার বালাসাহেব ভবনে এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের হাত ধরে শিব সেনা পার্টিতে যোগ দিতে চলেছেন কারিনা এবং করিশমা। তবে দুই বোন শিব সেনার হয়ে লোকসভায় লড়বেন কিনা তা জানা যায়নি। কিন্তু কারিশমা-কারিনারা যে শিবসেনার হয়ে প্রচার করবেন, সেই জল্পনা তুঙ্গে।

এদিকে তালিকায় শুধু কাপুর বোনদ্বয় নেই। চাউর হয়েছে বলিউড তারকা ও কংগ্রেসের প্রাক্তন সংসদ সদস্য গোবিন্দও যোগ দিতে যাচ্ছেন এই দলে। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের মাঠে দেখা যেতে পারে তাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ