রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না : সাইফুল হক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ১২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ১২:৫৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যেহেতু নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয়, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বিরোধের কোনো অবকাশ নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক বোঝাপড়া থাকলে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংকট থাকার কথা নয়।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে পার্টির জেলা কমিটির বর্ধিত সভায় সাইফুল হক এসব কথা বলেন।

তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে সংস্কার ও নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, চোরাগোপ্তা কায়দায় ঝটিকা মিছিলের চেষ্টা করে পতিত ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসনের অবকাশ নেই। তিনি বলেন, গণঅভ্যুত্থানের আট মাস পার হলেও এখনো দেশবাসীর কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি, তাদের কোনো আত্মসমালোচনাও দেখা যায়নি।

সভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, হঠাৎ করে সয়াবিন ও পিঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবন কষ্টকর হয়ে উঠেছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধিতে মানুষ নাকাল। তিনি অবিলম্বে খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, হেলিম সরদার, সুমন হাওলাদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ