রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তুষার শেখ, শেখ নুরুদ্দীন আবির এবং কর্মী এ আর রাফিকে‌ ওপর হামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাসীরা।
সোমবার, মে ২২, ২০২৩, ক্যাম্পাসে অবস্থান কালীন সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তুষার শেখ কে মারধর করে মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়৷
অপরদিকে বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটির সদস্য শেখ নুরুদ্দীন আবির এবং কর্মী এ আর রাফিকে আজ বেলা ১২ টার সময় ক্লাস পরবর্তী সময়ে ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেখ নুরুদ্দীন আবির চিকিৎসাধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ