রাতে বাড়ি ফেরেননি, সকালে আমবাগানে মিলল লাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৩, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৩, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বদরুল ইসলাম নামে এক ট্রলিচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশ উপজেলার চাপোর এলাকার ওয়াজেদ মাস্টারের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে।
বদরুল পীরগঞ্জ উপজেলার মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুলের ছেলে।
পুলিশ জানান, শনিবার রাত ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল।
এরপর তার ফোন বন্ধ পাওয়া যায় এবং রাতে তিনি বাড়ি ফেরেননি। সকালে চাপোর বাজারের পাশে আমবাগানে তার লাশ পাওয়া যায়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তাকে খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জনতার আওয়াজ/আ আ