রাষ্ট্রযন্ত্রকে দখল করে সরকার অন্যায়-অত্যাচার চালাচ্ছে: নিতাই রায় চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রযন্ত্রকে দখল করে সরকার অন্যায়-অত্যাচার চালাচ্ছে: নিতাই রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৭, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৭, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী অভিযোগ করে বলেন, রাষ্ট্রযন্ত্রকে দখল করে সরকার একের পর এক অন্যায়-অত্যাচার চালাচ্ছে।

শুক্রবার (১৭ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপায় তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরীর দাবি, ক্ষমতাসীন সরকার এ দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এ কারণে তিনি সারাদেশের মানুষকে এ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান।

বিএনপির এ নেতা মনে করেন, বর্তমান সরকারের কারণে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার বিভাগ, শিক্ষা, অর্থনীতিসহ সব রাষ্ট্রযন্ত্র আজ ধ্বংস হয়ে গেছে।

নিতাই রায় চৌধুরীর দাবি, বিএনপি গণমানুষের দল। তারা সুষ্ঠু ভোটের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তারা জনগণের রুজি-রুটির বন্দোবস্ত করতেই এ সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ