রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: জ্বালানি উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন, আপনারা যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, আপনি যদি মানুষের খুন দেখতে না চান। তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।

তিনি বলেন, আবার একটা হানাহানি, আবার একটা পাঁচ আগষ্ট হোক, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসুক। লোকজনের প্রাণহানির ঘটনা ঘটুক। এ ধরনের পুনরাবৃত্তি আমরা চাই না। এ ধরণের পুনরাবৃত্তি আর যেন না হয় তার জন্য ‘হ্যা’-‘না’ ভোট। জনগন যদি এধরনের ঘটনার পুনরাবৃত্তি না চায় তার জন্য সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য ‘হ্যা’-‘না’ ভোট।

উপদেষ্টা বলেন, বিশ্বের অন্যান্য দেশে বারবার গণ-অভ্যুত্থানের মতো এ রকম ঘটনা ঘটে না। কিন্তু আমাদের দেশে কেন এটা হয়- এজন্যই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। আপনারা যদি মনে করেন আগের সরকারই ঠিক ছিল। গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না সেটাই ভালো ছিল, তাহলে গণভোটে ‘না’ ভোট দিবেন।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত সহ জেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ