রুমিন ফারহানার পথসভায় মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রুমিন ফারহানার পথসভায় মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন তার পথসভার মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর পথসভার জন্য তৈরি করা মঞ্চ প্রতিপক্ষের লোকজন ভেঙে দিয়েছে।

উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে ওই দিন বিকেলে ওইখানে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু ওই মঞ্চে সভা করতে না পেরে তাঁর গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন রুমিন ফারহানা।

অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, ‘সবাই জানেন, কলেজ মাঠে একটা স্টেজ করা হয়েছিল। আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন দিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে। শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী ১২ তারিখ (১২ ফেব্রুয়ারি) এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ