রূপগঞ্জের চনপাড়ার অপরাধজগতের ডন শমসের গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জের চনপাড়ার অপরাধজগতের ডন শমসের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া অপরাধ জগতের এক সময়ের নিয়ন্ত্রক ও ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শমসের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টায় পূর্বাচল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শমসের আলী উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (চনপাড়া) সদস্য এবং চনপাড়া ইউনিয়ন (সাংগঠনিক ইউনিয়ন) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি চনপাড়া ৩নং গলির মো. হাসমত আলী ওরফে দয়ালের ছেলে। তার বিরুদ্ধে বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, রূপগঞ্জ উপজেলার ক্রাইম জোন হিসাবে খ্যাত চনপাড়ার অপরাধ জগতের এক সময়ের একচ্ছত্র নিয়ন্ত্রক সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ডন বজলুর রহমানের মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে শমসের আলী ইউপি সদস্য নির্বাচিত হন। তার পর থেকে তিনি চনপাড়ার নিয়ন্ত্রক হয়ে ওঠেন। চনপাড়াসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও নানা অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন। এছাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে একক আধিপত্য বিস্তার নিয়ে নানা অপরাধমূলক কর্মকাÐ শুরু করেন। পরে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান শমসের। এ সময় হাতছাড়া হয় তার অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকা হতে কায়েতপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ও চনপাড়া ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শমসেরকে আটক করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ