রূপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুই জনের মৃত্যুদন্ড ও আট জনের যাবজ্জীবন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুই জনের মৃত্যুদন্ড ও আট জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে রূপগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড ও ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মৃত নুরুল হকের ছেলে মিলন মোল্লা ও কালীগঞ্জের মর্তুজাবাদ এলাকার আব্দুল্লাহর ছেলে সজীব।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত হলেন, রূপগঞ্জের মো. বুরুজ মেম্বারের ছেলে মো. আলম মিয়া, মো. বজলুর রহমানের ছেলে মো. জোবায়ের রহমান, ইব্রাহীমের ছেলে মোজাম্মেল হক, মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, মো. আফসার উদ্দিনের ছেলে মো. আব্দুল হক, আব্দুর ছেলে মো. বাবুল মিয়া, হানিফ মোল্লার ছেলে লস্কর আহমেদ জীবন ও মৃত আসলামের ছেলে রহমত আলী। এদের মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, পূর্ব শত্রæতার জের ধরে ২০০৯ সালের ২০ আগস্ট সাজাপ্রাপ্তরা নুরুল হকে বাসায় ফেরার পথে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার বিচার কাজ শেষে আদালত রায় ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ