রূপগঞ্জে ৪১ কমিউনিটি ক্লিনিক সচলেরউদ্যোগ নিয়েছেন এমপি দিপু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জে ৪১ কমিউনিটি ক্লিনিক সচলেরউদ্যোগ নিয়েছেন এমপি দিপু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারী স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে উপজেলার ৪১ টি কমিউনিটি ক্লিনিক সচল এবং নদীপথে রুগি পরিবহণ সুবিধায় জরুরি নৌ এম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ- ১ (রুপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
বুধবার (১ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় দিপু ভূঁইয়া বলেন, হাম রোগে আক্রান্ত হলেই মারা যায়, এমন আতঙ্ক ছড়াচ্ছে একটি পক্ষ। যা আদৌ সত্য নয়। নারায়ণগঞ্জে ইতিমধ্যে ৭৫ হাজার হামের টিকা মজুদ আছে। আতঙ্কিত না হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ করবো।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যবিভাগকে প্রাধান্য দিয়েছেন। ফলে আমাদের এ বিষয়ে তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরদারি বাড়ানো হয়েছে।
এসময় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ডে থাকা রোগীদের খোঁজ খবর নেন এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
এসময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস শোভা, রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরুপ রতন নাহার, মেডিকেল অফিসার ডাক্তার নেয়ামুল হাসান, ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহ সভাপতি রফিক উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ