রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক: প্রধান উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের বাংলাদেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক বলে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রবাসীদের প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব। তারা যেন ভোগান্তির শিকার না হন, দূতাবাস যেন ঠিকমতো কাজ করে, এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি।

মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে প্রবাসী ভাই-বোনেরা স্বস্তি এনে দিয়েছেন।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্স ধারাবাহিকভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড গড়েছে, প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে।

প্রধান উপদেষ্টা বলেন, রেমিট্যান্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব। তারা যেন ভোগান্তির শিকার না হন, দূতাবাস যেন ঠিকমতো কাজ করে, এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ