রোজার দিনে এত মিথ্যাচার কেন: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোজার দিনে এত মিথ্যাচার কেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ

 

মাইক লাগিয়ে বিএনপি নেতারা প্রতিদিন মিথ্যা কথা বলে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, রোজা রমজানের দিন এত মিথ্যা কথা বলে যাচ্ছে কেন? আমি তাও বুঝতে পারছি না। একটু তো রয়ে-সয়ে বলা উচিত। কোনো উন্নতিই নাকি তারা দেখে না চোখে।

বুধবার (১২ এপ্রিল) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বা জাতীয় পার্টি এসব দলগুলো, এরা তো আর মাটি-মানুষ থেকে উঠে আসে নাই। এক মিলিটারি ডিকটেটর ক্ষমতা দখল করেন, তার পকেট থেকে একটা দল বের করে দিয়েছেন- সেটা নিয়ে তারা চেঁচামেচি করে যাচ্ছে। প্রতিদিন মাইক লাগিয়ে মিথ্যা কথা বলেই যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ