রোডমার্চে হামলার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোডমার্চে হামলার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

 

পাবনা প্রতিনিধি

সরকার পতনের একদফা আন্দোলনের রোডমার্চে হামলা করে সাবেক ছাত্রদল নেতা তসলিম হাসান সুইটসহ বিএনপি নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতা কর্মীরা।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুরের জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যলয়ে প্রতিবাদ সভায় মিলিত হন তারা।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সদস্য সরদার মোঃ সেলিম রেজা, সাবেক ছাত্রনেতা রাশেদ রানা, রেজওয়ান হোসেন হৃদয়, ছাত্রদল নেতা আল আমিন পাপ্পু ও জেলা সেচ্ছাসেবক দলের সাজ্জাতুল ইসলাম খান নাদিম, এস এম আদনান উদ্দিন সহ সাবেক ছাত্র ও যুবনেতারা এসময় বক্তব্য দেন।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপির প্রতিটি কর্মসূচিতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা হামলা করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। ভয় দেখিয়ে মারপিট করে বিএনপির একদফা আন্দোলন বন্ধ করা যাবে না। নির্যাতিত নিপীড়িত জনগণকে সাথে নিয়েই সরকার পতনের আন্দোলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবে বিএনপি।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর রোডমার্চে যাওয়ার পথে নাটোরে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, ইমন হোসেন ও শাকিল আহমেদ হামলা শিকার হন। এঘটনায় সাবেক ছাত্রদল নেতা তসলিম হাসান খান সুইটের পা ভেঙে যাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছন। হামলায় এ নেতাদের বহনকারী গাড়ি ভাঙচুরও করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে আজ পাবনায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ