লক্ষ্মীপুরে পানিবন্দি মানুষের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে পানিবন্দি মানুষের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয়তাবাদী চন্দ্রগঞ্জ থানা ছাত্রদল। বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশনায় এ কার্যক্রম শুরু করেন ছাত্রদল নেতারা।

শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পানিবন্দি ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বিকেল বেলা হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয় নেওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার সময় চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর বলেন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাইয়ের নির্দেশে আজ চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন এলাকা ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মাঝে চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন,সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর,যুগ্ম-আবায়ক আব্দুল্লাহ আল মামুন,যুগ্ম আহবায়ক গোলাম আজম,হাজীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল আহাদ,সাধারণ সম্পাদক কালাম সহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ