লন্ডনে তারেক রহমানের ৬১তম জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ২০ নভেম্বর বৃহস্পতিবার বাদ এশা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তবে যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সহসভাপতি আব্দুল কালাম আজাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য করে মহান আল্লাহর দরবারের দোয়ার জন্য সকল মুসল্লিদের প্রতি আহ্বান জানান। তিনি দোয়া মাহফিলে আগত সকল মুসল্লিদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান।
পূর্ব লন্ডনে অনুষ্ঠিত খতমে, কোরআন ও দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা সহ দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনাসহ বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম বৃন্দ ।
যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদূদ আহমেদ খান এর সার্বিক তত্ত্বাবধানে অনুস্টিত দোয়া মাহফিলে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে কমিউনিটির ও বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামীম, আশরাফ উল ইসলাম হীরা, আবেদ রাজা, এম এ মুকিত, সাবেক সহসভাপতি শাহ আখতার হোসেন টূটুল, উপদেষ্টা মোঃ ফয়জুল হক, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, ডক্টর মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বে), যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য ফখরুল ইসলাম বাদল, এস এম লিটন, এম এ সালাম, সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আব্দুল বাসিত বাদশা, বাবুল আহমেদ চৌধুরী, এডভোকেট খলিলুর রহমান, সেলিম আহমেদ (সহ-দপ্তরের দায়িত্বে), সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, কোষাধ্যক্ষ সালেহ গজনবী,

কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদ মর্যাদা ) রহিম উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( সহ সভাপতি পদ মর্যাদা ) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাসের ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল, যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সহ কোষাধ্যক্ষ, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সহ যুব বিষয়ক সম্পাদক মোক্তাদির আলী, সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কদর উদ্দিন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাদিক আহমেদ, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য আলী আকবর খোকন, সালেহ আহমেদ, নজরুল ইসলাম, সুজাত আহমেদ, তপু শেখ, নাজমুল হোসেন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মিরাজ, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, মিল্টন কিংস বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেল, লন্ডন মহানগর বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম আজাদ, এম এ তাহের, তুহিন মোল্লা, জিয়াউর রহমান, মবিন ভুইয়া কাজল, আমির হোসেন, আশিক বকস, আবু বক্কর সিদ্দিক, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, হালিমুল ইসলাম হালিম, জয় ইসলাম, রফিক আহমদ, সৈয়দ খবির, নিজাম উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাছিত, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, আকমল হোসেন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ