লন্ডনে মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী নেতাকর্মীদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনে মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী নেতাকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বিকেল ৪টায় বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আয়োজিত এ সেমিনারে অংশ নেন উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠান শেষে তিনি একাধিক গাড়ি নিয়ে সোয়াস ত্যাগ করেন।

বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে জানানো হয়েছে, আওয়ামী লীগের ১৮ জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে হাইকমিশনের দু’টি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন। পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হলেও গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিকভাবে হাইকমিশনের সাথে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে।

আলোচনা সভায় মাহফুজ আলম বলেন, ‘আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ