শরীয়তপুরে মাধ্যমিক ও সমমনা পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা সভা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে মাধ্যমিক ও সমমনা পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শরীয়তপুর জেলায় মাধ্যমিক ও সমমনা পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ শরফ উদ্দিন আহামদ চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পিংকি সাহার সঞ্চলনায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহবায়ক নাসির উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, সাংবাদিক মজিবুর রহমান , সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার ও পাবলিক প্রসিকিউটর এড.মনিরুজ্জামান খান,সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতিগন। দীর্ঘ ২ ঘন্টার এ পর্যালোচনা সভায় জেলার শিক্ষার চিত্র তুলে ধরা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ