শরীয়তপুরে লকডাউনের বিক্ষোভ মিছিল,ট্রাকে আগুন,আটক-২ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে লকডাউনের বিক্ষোভ মিছিল,ট্রাকে আগুন,আটক-২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত লকডাউন নামের কর্মসূচী পালন করার লক্ষ্যে শরীয়তপুরে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার ভোর অনুমান ৬টায় জাজিরার পদ্মাসেতু এলাকায় বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরন করেছে। বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেইজবুক পেইজে এ বিক্ষোভ মিছিল দেখা গেছে। মিছিলকারীরা নানা ধরনের শ্লোগান দেয়। বিক্ষোভকারীরা একটি ট্রাকে ও টায়াওে আগুন ধরিয়ে দেয় । ঘটনার টের পেয়ে লকডাউন বিরোধী স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভকারীদেও ধাওয়া করে দুইজনকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে । তাদের স্বীকারোক্তিমতে এরা হলেন আমির মাতুব্বর পিং- মোঃ নুর ইসলাম মাদবর সাং- খঞ্জন মাদবর কান্দীথান- শিবচর জেলা ,মাদারীপুর সারুল মাদবর পিং- হাজী কুটি মাদবর সাং- ইন্তাজ উদ্দীন মাদবর কান্দী থানা- শিবচর জেলা- মাদারীপুর । এ ঘটনায় পদ্মাসেতু দক্ষিন থানায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
নাওডোবা এলাকার প্রত্যক্ষদর্শী রোকন ঢালি বলেন, ভোর ৬টায় আকস্মিক ভাবে শিবচর ও জাজিরা ও সদরের পলাতক কিছু আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত নেতা কর্মীরা পদ্মাসেতু এলাকায় গাগি চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা একটি ট্রক ও টায়াওে আগুন দিয়ে নানা রকম সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে। টের পেয়ে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় দুইজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, বিক্ষোভকারীরা একটি ট্রাকে ও টায়ারে আগুন দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ