শরীয়তপুর আইনজীবী সমিতির নির্বাচন সাঈদ সভাপতি ও তাজুল সম্পাদক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর আইনজীবী সমিতির নির্বাচন সাঈদ সভাপতি ও তাজুল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১বছর মেয়াদী এ নির্বাচনে আবু সাঈদ সমর্থিত সভাপতিসহ ১২ জন হানিফ সমর্থিত সম্পাদকসহ ৩ জন বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এরপর ভোট গননা শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মো. আবু সাঈদ ,সম্পাদক হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট তাজুল ইসলাম। নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মু.কামরুল হাসান শাহ আলম, সহ-সভাপতি রাকিবুল হক রোমান (বিনা প্রতিদ্বন্দিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক হাওলাদার, অর্থ সম্পাদক আবুল কাশেম সরদার, অডিট জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ হোসেন সেজান (বিনা প্রতিদ্বন্দিতায়), লাইব্রেরি সম্পাদক মঈনুল হোসেন অদুদ (বিনা প্রতিদ্বন্দিতায়), কার্যকরী সদস্য আতাউর রহমান সোহেল, ড. আমিনুল ইসলাম, আবুল কাশেম ফজলুল হক, আলমগীর হোসেন হাওলাদার, মো. শহিদুল ইসলাম সজিব। এ নির্বাচনে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়ত্ব পালন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ