শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থী যারা হচ্ছেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থী যারা হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে শরীয়তপুর সদর উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন। তফসিল ঘোষনার জন্য তারা দিনক্ষন গুনছেন। তাদের নিজ নিজ এলাকায় ছোট খাট মতবিনিময় সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে ঘন ঘন যোগদানের মধ্যদিয়ে তারা নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। এরা বেশীর ভাগ সরকার দলীয় প্রার্থী। সম্ভাব্য প্রার্থীরা ইেিতামধ্যে পোষ্টার ব্যানার,লিফলেট,বিলবোর্ড দিয়ে প্রার্থীতা ঘোষনা করেছেন। তফসিল পেলেই পুরোদমে মাঠে কাজ শুরু করে দিবেন। এখনো তারা বসে নেই। দিনরাত তারা তাদেও জনসংযোগের কাজ করেই যাচ্ছেন। শরীয়তপুর সদর উপজেলায় যারা নিজেকে প্রার্থী বলে দাবী করছেন তারা হলেন , শরীয়তপুর সদর উপজেলায় ঃ বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার,সদর উপজেলা যুবলীগৈর সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, বিনোদপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আঃ হামিদ সাকিদার, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন হাওলাদার,আওয়ামীলীগ নেতা মোনায়েম খান।
ভাইস চেয়ারম্যান পদে শরীয়তপুর জেলা পরিষদেও সাবেক সদস্য ,শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, শরীয়তপুর সরকারী কলেজের সাবেক সাধারন সম্পাদক ও শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ সাখাওয়াত হোসেন হাওলাদার, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, মোঃ হোসেন সরদার মহিলা ভাইসচেয়ারম্যান হিসেবে রয়েছেন বর্তমান ভাইসচেয়ারম্যান জেলা মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমীন ও পারভিন আকতার প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ