শরীয়তপুর-২ আসনে আচরনবিধি মানছেনা শামীম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর-২ আসনে আচরনবিধি মানছেনা শামীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর )আসনে আচরনবিধি মানছেনা নৌকার প্রার্থী একেএম এনামূল হক শামীম। এ নিয়ে সাধারন ভোটার ও প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে শংকা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সূত্র ও সরেজমিন ঘুরে ,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনী লড়াইতে প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন-একেএম এনামুল হক শামীম (আওয়ামীলীগ), খালেদ শওকত আলী (স্বতন্ত্র),মো. ওয়াহিদুর রহমান (জাতীয় পার্টি), মো. বাদল কাজী (জাকের পার্টি), মো. ফিরোজ মিয়া (জাসদ), কাজী জাকির হোসেন (গণফ্রন্ট), সৌমিত্র দত্ত (বাংলাদেশ কংগ্রেস), মো. আবুল হাসান (এনপিপি), মো. আমিনুল ইসলাম (বিকল্পধারা), মাহমুদুল হাসান খেলাফত আন্দোলন) ও মোঃ মনির হোসেন (মুক্তিজোট)। এরমধ্যে ডাঃ খালিদ শওকত আলীর মনোনয়নপত্র জেলা রিটানিং কর্মকর্তা বাতিল করে দেয়ার পর তিনি নির্বাচন কমিশনে আপিল করলে গত ১০ ডিসেম্বর শুনানি শেষে বৈধ ঘোষনা করা হয়।
এ দিকে ১১জন প্রর্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দী হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল অবঃ শওকত আলীর পূত্র ডাঃ খালিদ শওকত আলী । তিনি মনোনয়নপত্র আপিল নিয়ে ঢাকায় ব্যস্ত থাকার ফাকে নৌকার প্রার্থী বর্তমান এমপি পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম তার নির্বাচনী এলাকা শরীয়তপুর-২ আসনের নড়িয়া ও সখিপুর এলাকায় বিভিন্ন স্থানে ঊঠান বৈঠক ও মতবিনিময় এর নাম করে দেদারছে সভাসমাবেশ করে চলছে। বিশেষ করে তার নির্বাচনী এলাকায় পূর্বে থেকে টানানো ফেস্টুন, বিলবোর্ড ও তোরন অপসারন করা হয়নি। নির্বাচন কমিশন ১৫ নভেম্বর তফসিল ঘোষনার পর ৩দিনের মধ্যে সকল ব্যানার ফেস্টুন বিলবোর্ড ও তোর সহ প্লেকার্ড অপসারনের নির্দেশনা থাকলে ও অদ্যাবদি তা পুরোপুরি অপসারন হয়নি। শুধু মাত্র জেলা শহরের টা অপসারন করা হয়েছে।এ ছাড়া সর্বত্রই বিদ্যমান রয়েছ্ েএসব কিছু। বিশেষ করে নৌকার প্রার্থী শামীম আচরনবিধির কোন তোয়াক্কাই করছেন না। সে এলাকায় মতবিনিময় সভা বা কর্মীসভার নাম করে ঘুরে ঘুরে লোকজনের সাথে দেখা করছে বহর বেধে। তার সাথে শত শত লোক নিয়ে ফুলের মালা গলায় দিয়ে ভোট প্রার্থনা করছে। গত এক সপ্তাহ পূর্বে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করা হলেও অদ্যাবদি তা সবগুলো অপসারন হয়নি।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালিদ শওকত আলী অভিযোগ কওে বলেন, নৌকার প্রর্থী বর্তমান এমপি ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম অচরনবিধি মানছেনা। তিনি মনোনয়নপত্র জমাদান কালে অনসার ভিডিপি দপ্তরের গাড়ি তার বহরে ছিল। শত শত লোক জন নিয়ে মনোনয়নপত্র জমা দেয়। ক’দিন আগে চরআত্রা ও নোয়াপাড়া এলাকায় সামিনা টানিয়ে সভা করেছে। সেখানে সরকারী চাকুরীজীবি তার সহোদর ডাঃ আশরাফুল ইসলাম সিয়াম উপস্থিত ছিলেন। এখনো শরীয়তপুর-২ নির্বাচনী এলাকায় এনামূল হক শামীম এর ব্যানার ফেস্টুন বিলবোর্ড ও তোরন বিদ্যমান রয়েছে।ঐ সব ব্যানার ফেস্টুনে সরাসরি নৌকার ভোট চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ থাকার পরেও অপসারন করা হয়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল মান্নান বলেন,এটা আমার দায়িত্ব নয়। জেলা রিটানিং অফিসার/সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেরকে বলেন। তাদেরকে এ ব্যাপারে কমিশন চিঠি ও দিয়েছে।তারা কিছু সরিয়েছে তবে কিছু কিছু জায়গায় থাকতে পারে।
এব্যাপারে সহকারী রিটানিং অফিসার ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, প্রতিদ্বন্দি প্রার্থীদের কারো কোন অভিযোগ থাকলে রিটানিং কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। এ ছাড়া পৌর এলাকা সহ কোথা ও কোন ব্যানার ফেস্টুন ও তোরন ,বিলবোর্ড নেই।থাকলে সরিয়ে দিব।
এ ব্যাপাওে নৌকার প্রার্থী একেএম এনামূল হক শামীম কে বার বার ফোন দিয়ে ও পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ