শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৫, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে পড়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ পাপরাইল এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত রিদম (৮) স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ ফকিরের ছেলের ঘরের নাতি এবং রিফাত (৭) একই পরিবারের মেয়ের ঘরের নাতি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) রিফাত তার মা সিমা আক্তারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার সকালে রিফাত তার মামাতো ভাই রিদমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশেই খেলতে যায়। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলে তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে অনুসন্ধান চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, খেলার সময় তাদের বল পানিতে পড়ে গেলে একজন সেটি উঠাতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়।

নিহতদের মামাতো বোন রুমা আক্তার বলেন, সকাল থেকেই ওদের দুজনকে খুজে পাচ্ছিলাম না পরে বাড়ির পাশের পুকুরে খুজতে গিয়ে ওদের উদ্ধার করি। পরে সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার বলে মারা গেছে।

তিনি আরো বলেন, ওরা পুকুরের পাশে ফুটবল খেলছিলো তখন ওদের বল পানিতে পড়ে গেলে সেটা উঠাতে গিয়ে ওরা দুজন পুকুরে পরে যায়।

ভেদরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি আমরা আসার আগেই তারা বাচ্চা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিয়ে হবে।

এদিকে এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। এলাকাবাসীর মাঝেও গভীর শোক বিরাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ