শরীয়তপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২০, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২০, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শরীয়তপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন সংক্রান্ত এক কর্মশালা আজ দিনব্যাপী শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ,সাংবাদিক ,শিক্ষক, এনজিও প্রতিনিধি গন অংশ নেয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদেও অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। প্রশক্ষক ছিলেন মন্ত্রিপরিষদেও যুগ্নসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম।
জনতার আওয়াজ/আ আ