শরীয়তপুরে ভাষাসৈনিকদের নামে স্কুল করার ঘোষনা দিলেন কিরন এমপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে ভাষাসৈনিকদের নামে স্কুল করার ঘোষনা দিলেন কিরন এমপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধিঃ
ছবি : প্রতিনিধি
শরীয়তপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সভাপতি আলহাজ মোঃ সফিকুর রহমান কিরণ মহান ২১ ফেব্রæয়ারী শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন এর উদ্যোগে আলোচনা সভা ও ভাষাসৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠাষ্ঠানে ঘোষনা দিয়ে বলেন, আমি শরীয়তপুরে আমার নিজের অর্থায়নে প্রত্যেক ভাষাসৈনিকদের জন্য একটি করে স্কুল করে দিতে চাই। তিনি বলেন যাতে করে পরবর্তী প্রজন্ম জানতে পারে ১৯৫২ সালে ভাষার জন্য এ জেলায় কারা কারা আন্দোলন সংগ্রামে করেছিলেন। তাদেরকে আমাদের মাঝে চিরদিন বাচিয়ে রাখার জন্য আমি এ উদ্যোগ নিতে চাই। যদি সরকারী ভাবে টাকা জমাদানে কোন বাধা না থাকে। উপস্থিত সকলে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
মহান ২১ ফেব্রæয়ারী শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন এর উদ্যোগে আলোচনা সভা ও ভাষাসৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শরীয়তপুর-২ আসনের শরীয়তপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও পুলিশ সুপার রওনক জাহানসহ জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু,সহ জেলা পর্যায়ের কর্মকর্তা,জেলা বিএনপি ও অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক ও চারজন ভাষাসৈনিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ