শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা, ডাক্তারসহ আহত-১০ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা, ডাক্তারসহ আহত-১০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৬, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধিঃ
ছবি: প্রতিনিধি
শরীয়তপুর সদর হাসপাতালে লালমিয়া নামের এক হৃদরোগের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা হাসপাতালের ডাক্তার ও আনসার দের উপর হামলা চালায়। হামলাকারীরা হাসপাতালের দরজা জানালা ব্যাপক ভাংচুর করেছে। উত্তেজিত জনতা শরীয়তপুর ১০০ বেডের সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোঃ নাসির ইসলামকে বেদম মারপিট করে । তাকে রক্ষা করতে গেলে কর্তব্যরত আনসারদেরকে মারপিট করে আহত করেছ্ ে। এ ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে লালমিয়া নামের এক হৃদরোগের রোগী। তাকে ঢাকায় রেফার্ড করার পরে স্ব্জনেরা অঙ্গীকার নামা দিয়ে ভর্তি রাখে। কিছুক্ষন পরে সে মারা যায়।হামলাকারীরা ডাঃ নাসিরকে ইটদিয়ে মাথা থেতলে দেয়। গতকাল রাত অনুমান ১টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত ডাক্তার মোঃ নাসির হোসেন এর অবস্থা আশংকা জনক। তাকে আজ সকাল সাড়ে ১১টায় এয়ার এম্বুলেন্স করে ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জাড়িত থাকা সন্দেহে পালং মডেল থানা পুলিশআল আমিন নামের একজনকে আটক করেছে। খবর পেয়ে শরীয়তপুর-১ আসনের এমপি সাঈদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম ও পুলিশ সুপার রওনক জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদেও সনাক্ত করা হয়েছে। তাদেও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় পালং মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ