শশীভ‚ষণে তিনদিন ব্যাপি ৪৬তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শশীভ‚ষণে তিনদিন ব্যাপি ৪৬তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভ‚ষণের পশ্চিম এওয়াজপুর দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে তিনদিন ব্যাপী ৪৬ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৫ জানুয়ারী) বাদ আসর উপজেলার শশীভ‚ষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর মাদ্রাসার মাঠে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে তাফরীর করিবেন- হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস (কুয়াকাটা) খতিব, ঝিলপাড় জামে মসজিদ, মুগদা ঢাকা। হযরত মাওলানা জয়নুল আবদীন (ঢাকা) প্রশাসন বিভাগ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ। হযরত মাওলানা আবু সাঈদ আব্বাসী সাহেব, মুহাদ্দেস চরগুমানি মাদ্রাসা,দৌলতখান,ভোলা। হযরত মাওলানা মুফতি বেলাল হোসাইন আসলামী, মুহতামিম, জামেয়া শায়খুল হিন্দ,রুপাতলী, বরিশাল ও খতিব হযরত হানজালা (রাঃ) জামে মসজিদ,রুপাতলী, বরিশাল। আলহাজ্ব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসাতুত তাক্বওয়া বোরহানউদ্দিন ও খতিব বোরহানউদ্দিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। হযরত মাওলানা ছালাউদ্দিন বেলালী সাহেব, খতিব, শিবার হাট বাজার জামে মসজিদ, আবদুল্লাহপুর, চরফ্যাশন,ভোলা। হযরত মাওলানা মুহসিনুল করিম সাহেব, চেয়ারম্যান বাজার, শশীভ‚ষণ,চরফ্যাশন,ভোলা।
আগামী শনিবার ২৭ জানুয়ারী রাতে পশ্চিম এওয়াজপুর দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে হেফজ কৃতি শিক্ষার্থীদের মাঝে পাগড়ী প্রদান করবেন প্রধান মেহমান ও মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি।
তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক নেহাল ডেইরী এÐ কেটেল ফার্ম’র সত্বাধিকারী মালিক পশ্চিম এওয়াজপুর দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা সভাপতি ও ম্যানিজিং ডাইরেক্টর মো. হেলাল উদ্দিন মিয়া।
তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ