শাওন হত্যা মামলায় আনিসুলের ৪দিনের রিমান্ড মঞ্জুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাওন হত্যা মামলায় আনিসুলের ৪দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ঢাকা আশুলিয়া থানার সবজি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর শাওন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া আসামি আনিসুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা জেলার কোর্ট পরিদর্শক হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শাওন হত্যা মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন। সেই সময়ে আশুলিয়া বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে ভিকটিম শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় তার বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ