শাকিরার সুরের মূর্ছনায় বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাকিরার সুরের মূর্ছনায় বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১২, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১২, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ফুটবলপ্রেমীদের চার বছরের অপেক্ষার অবসান। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম থেকে শুরু হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের বর্ণাঢ্য আসর। শাকিরার সুরের মূর্ছনায় বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন হলো।

আসরটির প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন পপতারকা শাকিরাসহ বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনসরা।

একটি ট্রফি, তিনটি আয়োজক দেশ, আর তিনটি উদ্বোধনী মঞ্চ। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। ফুটবলের সবচেয়ে বড় উৎসব এবার শুধু মাঠের প্রতিযোগিতায় নয়, আয়োজনের ধরনেও লিখছে নতুন ইতিহাস।

১৯৩০ সালে যাত্রা শুরুর পর থেকে বিশ্বকাপ বহুবার মহাদেশ পেরিয়েছে, আয়োজক বদলেছে, বেড়েছে দল ও দর্শক। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান বরাবরই সীমাবদ্ধ থেকেছে একটি দেশ, একটি শহর আর একটি মঞ্চে। ২০০২ বিশ্বকাপের আয়োজক ছিল দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। শুধু সিউলেই আয়োজিত হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। জাপান পায়নি উদ্বোধনী অনুষ্ঠানের সুযোগ।

২০২৬ বিশ্বকাপ সেই প্রচলিত ছবিটাই বদলে দিল। প্রথমবারের মতো তিন আয়োজক; যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশেই হচ্ছে উদ্বোধনী আয়োজন। অর্থাৎ বিশ্বকাপ শুরু হয়েছে এক শহরে নয়, তিন ভিন্ন সংস্কৃতি ও তিন আলাদা আবহে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো হয়েছিল আদিবাসী শিল্পীদের পরিবেশনা, লোকসংগীত এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্পের প্রদর্শনী। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই (লেটস গো)’ পরিবেশন করেন কলম্বিয়ান তারকা শাকিরা ও নাইজেরিয়ার বার্না বয়ের। দুজনের পারফর্ম রীতিমতো মুগ্ধ ছড়িয়েছে স্টেডিয়ামসহ গোটা বিশ্বে।

এ ছাড়া বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের শিল্পীদের মধ্যে আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস, মানা এবং দক্ষিণ আফ্রিকার টাইলার মঞ্চে পারফর্ম করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ