শাপলা কলি ও ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফতুল্লায় হাসনাতের গণসংযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাপলা কলি ও ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফতুল্লায় হাসনাতের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ণ

 

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে শাপলা কলিতে ও ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য ভোটরদের অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলে মেয়েরা যথাযথভাবে লেখাপড়া করে ভালো চাকরি পাক, সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক, সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন। ‘হ্যাঁ’ ভোট দেবেন।

শুক্রবার বিকালে ফতুল্লার ভুইগড় এলাকায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে নাগরিক পার্টির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

গণসংযোগ শেষে একই এলাকায় জুলাই আন্দোলনে নিহত আদিলের বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও ছাত্র-জনতাসহ দলীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ