শামীম ওসমানসহ ১২৩ জনের বিরুদ্ধে আরো ১টি মামালা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শামীম ওসমানসহ ১২৩ জনের বিরুদ্ধে আরো ১টি মামালা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে হীরাঝিল রোডে কেয়ারটেকার মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে ম্তৃ্যুর ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় আরো একটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে জেলায় ৪টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৬৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন (৬২), আজমেরী ওসমান (৪৫), অয়ন ওসমান (৩৫), শাহ নিজাম (৫৬), মো. ওমর ফারুক (৪৮), হাবিবুল্লাহ হবুল (৫০), মো. সাদেক আলী (৬২), এনসিসি কাউন্সিলর শাহজালাল বাদল (৪৪), কাউন্সিলর মতিউর রহমান (মতি), স্বেচ্ছাসেবক লীগ নেতা শিব্বির আহমাদ (৪০), দেলোয়ার হোসেন সরকারের নামসহ ১২৩ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২০ জুলাই ১নং থেকে ৩নং আসামির নির্দেশে ডাচ বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পেছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুকের চুনা ফ্যাক্টরির সামনের রাস্তায় তার বড় ভাই মনির হোসেন (৫৬) গুলিবিদ্ধ হলে নারায়ণগঞ্জস্থ খানপুর সরকারি হাসপাতালে নেন।
পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন। অতঃপর গত ২১ জুলাই রাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তার অপারেশন করে গুলি বের করা হয়। সেখানে ১২ ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২২ জুলাই বিকালে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ