শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা সাত যাত্রীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকার আমদানিনিষিদ্ধ সিগারেট জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা সাত যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। এ সময় সুকৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ২৫৩ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়, যার পরিমাণ ২ লাখ ৯৯ হাজার ৪০০ শলাকা। এসব সিগারেটের বাজারমূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা আরও জানায়, সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্যে সহায়তার লক্ষ্যে ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ