শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে : নুরুল হক নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে : নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রাথমিকসহ সব শিক্ষকদের প্রথম শ্রেণির চাকরির অন্তর্ভুক্ত করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয় তাদের প্রথম শ্রেণির অর্ন্তভুক্ত করতে হবে। আমি চাই সব শিক্ষকদের প্রথম শ্রেণির চাকরি ব্যবস্থা করা হবে।

নুরুল হক নুর বলেন, শিক্ষকদের মানসম্মত বেতন কাঠামো করতে হবে। তাহলেই আমরা সোনার বাংলা গড়ার মানুষ পাব।

তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আপনারা আপনাদের দাবি দাওয়ার কথা বলবেন। বর্তমানে যে প্রবণতা, একটা দাবি নিয়ে আন্দোলন করলে ভয় ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা, এনএসআই থেকে ফোন দেওয়া, ডিজিএফআই থেকে ফোন দেওয়া এগুলো আর বাংলাদেশের চলবে না।

এর আগে সকাল ১০টায় সারাদেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ শুরু হয় শহীদ মিনারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ