শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ৩, ২০২৪ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ৩, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা।’
শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা করা হলো।
জনতার আওয়াজ/আ আ