শিক্ষার্থীদের মারধরের ছবি তোলায় সাংবাদিককে পেটাল পুলিশ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীদের মারধরের ছবি তোলায় সাংবাদিককে পেটাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ

 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের মারধরের ছবি তোলায় আব্দুল্লাহ আল মামুন নামে এক সাংবাদিককে পিটিয়েছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোর জাবি প্রতিনিধি বলে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, বিকেল সাড়ে ৫টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের রাবার বুলেটে অন্তত ৩০ জনসহ মোট অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে মারধর করে। পুলিশের মারধরের ছবি তুলছিলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে বাধা দিয়ে মোবাইল ফোন কেড়ে নেন এবং তাকে লাঠি দিয়ে পেটান। সেখানে অন্তত দেড়শ পুলিশ ছিল। সাংবাদিককে পেটানো পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর কিছুক্ষণ পরই সেখানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফি উপস্থিত হন। জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানুর রহমান বলেন, এ পর্যন্ত অন্তত ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় আমরা ১৩ জনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ