শিমুল বিশ্বাস - সোহেলসহ ৭৭ জনের মামলার যুক্তিতর্কের দিন ধার্য - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিমুল বিশ্বাস – সোহেলসহ ৭৭ জনের মামলার যুক্তিতর্কের দিন ধার্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় করা নাশকতার এক মামলা রায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিমের উদ্দিনের আদালতে মামলাটি রায়ের জন্য ছিলো। তবে আদালত মামলাটি রায় থেকে উত্তোলন করে আগামী ২০ মার্চ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করেছেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন-যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবী।

জানা যায়, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটির তারিখ ধার্য ছিল। ওইদিন তিনি পুরান ঢাকার বকশীবাজারস্থ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দেন। দুপুর ২ টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ওই এলাকার চারদিক থেকে লাঠিসোটাসহ মিছিল সহকারে আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ তাদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তারা তা না শুনে পুলিসের মাইক্রোবাস ভাঙচুর করে। এছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে।

এ ঘটনায় ওইদিনই শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম মামলাটি করেন। মামলাটি তদন্ত করে শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর শাহ আলম মিয়া ২০১৮ সালের ২০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছরের ২৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ২ জানুয়ারি ধার্য করেন। এরপর কয়েক দফা রায়ের তারিখ পিছিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করলেন আদালত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় করা নাশকতার এক মামলা রায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিমের উদ্দিনের আদালতে মামলাটি রায়ের জন্য ছিলো। তবে আদালত মামলাটি রায় থেকে উত্তোলন করে আগামী ২০ মার্চ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করেছেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন-যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবী।

জানা যায়, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটির তারিখ ধার্য ছিল। ওইদিন তিনি পুরান ঢাকার বকশীবাজারস্থ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দেন। দুপুর ২ টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ওই এলাকার চারদিক থেকে লাঠিসোটাসহ মিছিল সহকারে আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ তাদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তারা তা না শুনে পুলিসের মাইক্রোবাস ভাঙচুর করে। এছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে।

এ ঘটনায় ওইদিনই শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম মামলাটি করেন। মামলাটি তদন্ত করে শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর শাহ আলম মিয়া ২০১৮ সালের ২০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছরের ২৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ২ জানুয়ারি ধার্য করেন। এরপর কয়েক দফা রায়ের তারিখ পিছিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করলেন আদালত।

জনতার আওয়াজ/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ