শিলংয়ে পৌঁছালেন হামজা-জামালরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিলংয়ে পৌঁছালেন হামজা-জামালরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২৫ মার্চ শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ (বৃহস্পতিবার) বিকেলে শিলংয়ে পৌঁছেছে।

বাংলাদেশ সময় সকাল ৯টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ফুটবল দল। কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৪টায় শিলং বিমানবন্দর পৌঁছায় বাংলাদেশ। এখন সেখান থেকে টিম হোটেলের উদ্দেশ্যে রয়েছেন জামাল-হামজারা।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী প্রথমবার বাংলাদেশের হয়ে খেলবেন। এর আগে তিনি ১৭ মার্চ সিলেটে পৌঁছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে যোগ দেন বাংলাদেশ দলে। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও রাতে এক সেশন অনুশীলন করে সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন।

ফুটবলে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হয়। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেও বাংলাদেশের কোচ দল চূড়ান্ত করতে পারেননি। ফলে ২৪ জন ফুটবলারই ভারত গেছেন। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে বাদ পড়বেন আরও একজন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ