শিশু ধর্ষণ মামলায় ঝিনাইদহে একজনের যাবজ্জীবন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিশু ধর্ষণ মামলায় ঝিনাইদহে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত আসামী মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের জয়নাল আবেদীন। রায় সুত্রে জানা গেছে, প্রথম স্বামীর সাথে বনাবনী না হওয়ায় শিশু কন্যাকে নিয়ে জয়নাল আবেদীনের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রোজিনা বেগম। বিয়ের পর স্বামীর সাথে মহেশপুরের স্বরুপপুর গ্রামে রোজিনা বাবার বাড়িতে বসবাস করতে থাকে। প্রতিদিনের মত সকালে হাটতে বের হয় রোজিনা বেগম। বাড়িতে ফিরে দেখে শিশু কন্যাকে ধর্ষণে চেষ্টা করছে জয়নাল আবেদীন। পরে অন্যদের সহযোগীতায় তাকে আটক করা হয়। ওই দিন ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়নাল আবেদীনের বিরুদ্ধে মহেশপুর থানায় রোজিনা বেগম বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ