শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৭, শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের (ফিরিয়ে নেওয়ার) জন্য ঢাকা থেকে পাঠানো অনুরোধ খতিয়ে দেখছে ভারত। এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে নতুন করে অনুরোধ জানানোর পর দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। একই সঙ্গে ওই সাংবাদিক শেখ হাসিনার আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশসংক্রান্ত একটি বক্তব্যের সূত্র ধরে জানতে চান, এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা একটি প্রত্যর্পণের অনুরোধ পেয়েছি। আমরা আগেও যেমনটি বলেছি, এই অনুরোধটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাসঙ্গিক আইনি ও বিচারিক প্রক্রিয়া মেনেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ব্রিফিংয়ে অপর এক সাংবাদিক বাংলাদেশ থেকে পাঠানো অন্য একটি প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে জানতে চান। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের বরাত দিয়ে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত এক ব্যক্তি বর্তমানে ভারতে পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় সব নথিপত্র ভারত সরকারকে পাঠিয়েছে বাংলাদেশ। এই বিষয়ে কোনো যোগাযোগ হয়েছে কি না এবং বর্তমান পরিস্থিতি কী, তা জানতে চান তিনি।

তবে এই প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল জানান, সুনির্দিষ্ট ওই মামলাটি সম্পর্কে এই মুহূর্তে তার কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, যেকোনো প্রত্যর্পণ অনুরোধের ক্ষেত্রেই সংশ্লিষ্ট আইনি বিষয় ও বিচারিক প্রক্রিয়াগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ