শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

 

কুষ্টিয়া প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আওয়ামী লীগের এই সভানেত্রীসহ ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মাহমুদুর রহমান নিজেই কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

জানা গেছে, শেখ মুজিব, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার মানহানি মামলা করেন। পরে ২০১৮ সালের ২২ জুলাই জামিন নিতে কুষ্টিয়ায় আসলে তার ওপরে হামলা চালানো হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করলেন তিনি।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার সাবেক এসপি, ওসি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ মোট ৪৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুর রহমান বলেন, কুষ্টিয়া আদালত চত্বরে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলা দায়েরের পর মাহমুদুর রহমান বলেন, আমার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছি। ৪৬ জনের নাম উল্লেখ করেছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ