শেষদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেষদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। আসরে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল টাইগ্রেসরা।

এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

রবিবার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লরা ডিলানির ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট ২৩৫ রান করেছিল আয়ারল্যান্ডের মেয়েরা। লক্ষ্য তাড়ায় নিগারের ফিফটির পর রিতু মনির অতিমানবীয় ইনিংসে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ