শ্বশুরের কবর জিয়ারত করেছেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্বশুরের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক নৌবাহিনী প্রধান, ডা. জুবাইদা রহমানের প্রয়াত বাবা ও নিজের শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তিনি শ্বশুরের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের জন্য ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এর কিছুক্ষণ আগে, একই স্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান।

তার আগে, আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিজের ভোটার নিবন্ধন সম্পন্ন করেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এদিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।

এরপর গতকাল (২৬ ডিসেম্বর) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আর আজ তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও নিজের ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। 

সবশেষে শ্বশুরের কবর জিয়ারত করেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ