শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ

মাগুরা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাগুরার শ্রীপুর উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। উপস্থিত নেতারা এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিম, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, খন্দকার খলিলুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর ও সদস্যসচিব লিটু, মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রাসেলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
জনতার আওয়াজ/আ আ