সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ ঘোষণা, তফসিল ৮ এপ্রিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ ঘোষণা, তফসিল ৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ৮ এপ্রিল তফসিল ও ১২ মে ভোটগ্রহণ করা হবে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

নির্বাচন কমিশনে চলমান ১১তম কমিশন সভা শেষে ব্রিফিং করেন তিনি।

সংরক্ষিত নারী আসন বন্টন সম্পর্কে জানানো হয়, বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি ও স্বতন্ত্র থেকে একটি আসন পাবে।

ব্রিফিংয়ে ইসি সচিব জানান, স্থগিত থাকা ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেরপুর-৩ আসন ও বগুড়া-৬ এর উপনির্বাচনের ভোট নিয়ে এখন পর্যন্ত দুশ্চিন্তার কোনো পরিস্থিতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দেখছে।

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে অনুষ্ঠিত ভোটের ফলাফল আদালতের নির্দেশনা অনুযায়ী ঘোষণা করা হবে বলে জানান আখতার আহমেদ।

ত্রয়োদশ সংসদ নির্বাচন-পরর্বতী সময়ে ৫০টি নির্বাচনী মামলা হয়েছে এবং নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে বলেও জানান ইসি সচিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ