সংসদে ভাষণ দিতে গিয়ে তোফায়েল অসুস্থ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদে ভাষণ দিতে গিয়ে তোফায়েল অসুস্থ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

 

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে ভাষণ দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী আনীত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় ভাষণ দিচ্ছিলেন তিনি।

আলোচনার জন্য ১২ মিনিট সময় বেঁধে দেয়া হয় তোফায়েল আহমেদকে। বক্তব্যের অন্তত দুই মিনিটের মধ্যেই তিনি বলেন, ‘মাননীয় স্পিকার। আমার শরীরটা ভালো না। আমাকে এখনই বাসায় যেতে হবে।’

এ কথা বলেই নিজ আসনে বসে পড়েন তিনি। এরপরই দলের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১২ মিনিটের সময় দিয়ে ফ্লোর দেন স্পিকার।

ওই সময় তোফায়েল আহমেদকে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন এমপি ধরাধরি করে অধিবেশনের বাইরে নিয়ে যান। সেখান থেকে তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ