সংসারে ভাঙ্গনের কারণ জানালেন সানাইয়ের স্বামী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসারে ভাঙ্গনের কারণ জানালেন সানাইয়ের স্বামী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বিবাহ বিচ্ছেদের খবর জানান মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। ব্যাংকার স্বামী আবু সালেহ মুসার সঙ্গে আগামী ৭ জুন কোর্টের মাধ্যমে আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হবে বলেও জানান তিনি। অবশ্য সংসার ভাঙ্গনের কারণ হিসেবে নিজ শাশুড়িকে দায়ী করছেন সময়ের আলোচিত-সমালোচিত এই মডেল। তিনি দাবি করে বলেন, আমার শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙ্গনের পথে। প্রতিনিয়তই শাশুড়ি আমাকে নিয়ে সমস্যা তৈরি করছে। এ নিয়ে স্বামীকে বললেও সে চুপ থাকে।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২২ সালে বিবাহ বন্ধনের কয়েকমাস পরের চাকরিচ্যুত হওয়ায় আর্থিক সংকটে পড়েন মুসা। বিষয়টি পরিবারের কাছে গোপন রাখেন তারা। বিবাহ বিচ্ছেদের বিয়ষটিও তারা পরিবারের কাছে গোপন রেখেছিল। পরিবারের দাবি, সানাই ফেসবুকে বিচ্ছেদের বিষয়টি বলার পর তারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন। কিন্তু ঠিক কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সানাই-মুসা দম্পতি তা জানেন না পরিবার।

এ বিষয়ে সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা জানিয়েছেন তারা এখনো একসঙ্গে আছেন এবং সম্পর্কটি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তিনি বলেছেন, ‘আমরা এখনো এক ছাদের নিচে আছি। সানাই সর্ম্পকে খারাপ কিছু বলব না। সে অনেক ভালো একটা মেয়ে। তবে চাহিদা যখন বেশি হয়ে যায় তখন মানুষ খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না।’ এছাড়া ব্যাংকের চাকরি চলে গেছে এবং সানাই তা গোপন রাখতে বলেছেন বলে দাবি করেছেন মুসা।

সানাইয়ের শাশুড়ি আতোয়ারা বেগম জানান, আমার ছেলে, ছেলের বউ দুজনে ঢাকায় থাকে। ‍মুসার নাকি চাকরি চলে গেছে, তাই বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ নিচ্ছে। আর যদি আমাকে দোষারোপ করে তাহলে কিছু বলার নেই। আল্লাহ তো একজন আছে। তারা সর্বশেষ ঈদে বাড়ি এসেছিল তখন তো বাড়িতে অনুষ্ঠান করেছিলাম। বেয়াইরা সবাই এসেছিল বাড়িতে কোনো সমস্যা তো হলো না। কেন যে তারা ছাড়াছাড়ি করতে যাচ্ছে জানি না। আমরা মানুষের কাছে শুনেছি।

মুসার চাচাতো বড়ভাই স্কুল শিক্ষক বাহারুল ইসলাম জানান, তাদের বিচ্ছেদের বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। চাচাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আলোচনা করেছি। তবে, তাদের দাম্পত্য জীবন অনেক সুখের ছিল। কিন্তু কী কারণে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলো সে বিষয়ে আমরা কেউই অবগত নই, প্রকৃত কারণ তারা দুজনেই ভালো জানেন।

এর আগে, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে সানাই লেখেন, ‘যে স্বামী বুঝেনি তার স্ত্রী তার কাছে কতটুকু দামি, যে স্বামী বুঝেনি তার ওপর তার বিবাহিত স্ত্রীর অধিকার কতটুকু, যে স্বামী বুঝেনি সংসার কি? যে স্বামী বুঝেনি ইসলাম স্বামীর ওপরে স্ত্রীর অধিকার কতখানি দিয়েছে, যে স্বামী স্ত্রীর অধিকার আদায় কি জিনিস, সেটা সম্পর্কে অবগত না, যে স্বামী, স্বামী-স্ত্রীর সম্পর্কের চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়, তার হাতটা আস্তে করে ছেড়ে দেওয়াই উত্তম।’

সানাই আরও লেখেন, ‘ইসলাম যে নারীকে সর্বোচ্চ উচু আসনে আসীন করেছে, সেই নারীর সম্মান তো এত কম হওয়ার কথা না। নারী তুমি ভীষণ ইম্পর্ট্যান্ট তোমার নিজের কাছে, নিজেকে এত কম দামি মনে করো না। ছেড়ে দেওয়াই উত্তম সেই পুরুষের হাত, যে বুঝেনি নারীর কদর। আলহামদুলিল্লাহ। জীবন সব সময় সুন্দর।’ সানাইয়ের এ স্ট্যাটাসে আভাস পাওয়া যায়—স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না তার। এ কারণে স্বামী আবু সালেহ মুসার সঙ্গে যে বিচ্ছেদ হতে যাচ্ছে তার, সেটি স্পষ্ট। এছাড়া আলোচিত এ মডেলের পোস্টে নেটিজেনরা প্রশ্ন করেছেন, কেন এবং কী কারণে বিচ্ছেদ হলো? আবার কেউ কেউ বিচ্ছেদ ধরে নিয়ে সানাইয়ের জন্য দুঃখও প্রকাশ করছেন।

উল্লেখ্য, ২০২২ সালে ২৭ মে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরকুটি এলাকার বাসিন্দা আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই। সানাই মিডিয়ার কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি। তবে ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। এরপর থেকে সামাজিকমাধ্যমে লাইভে নানা রকম মন্তব্য ও নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করতে দেখা যায়নি তাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ