সকালেই নয়াপল্টনে স্রোত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকার পতনের একদফা দাবিতে ডাকা বিএনপি’র মহাসমাবেশে অংশ নিতে গতকাল সন্ধ্যা থেকেই আসতে থাকে নেতাকর্মীরা। রাতভর তা অব্যাহত ছিলো। রাতে নয়াপল্টনের অন্তত ২০ স্থানে রান্না করা হয়েছে খিচুরী। সেগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের খাওয়ানো হয়।
সকাল ১০ টায় সরজমিনে দেখা যায়, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা নয়াপল্টনে আসছে।নয়াপল্টনসহ আশপাশের সকল অলিগলিতে বিশেষ করে মতিঝিল ফকিরাপুল, শান্তিনগর, কাকরাইল, দুদক মোড়, শিল্পকলা একাডেমি বিজয়নগর এলাকায় সকাল ১০ টায়ই বিএনপি নেতাকর্মীদের জনস্রোত লক্ষ করা গেছে।
এদিকে, ঢাকার বিভিন্ন প্রবেশমুখে পুলিশী বাধার সম্মুখীন হচ্ছেন বলে জনিয়েছেন দলটির নেতাকর্মীরা। তারা অভিযোগ করছেন, যারা বাস রিজার্ভ করে সমাবেশস্থলে আসছিলেন তাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপর নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে, কৌশল করে নয়াপল্টনে আসছেন।
জনতার আওয়াজ/আ আ