সঞ্জয় লীলা বানসালির সিনেমায় শাহরুখের নায়িকা কিয়ারা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সঞ্জয় লীলা বানসালির সিনেমায় শাহরুখের নায়িকা কিয়ারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

 

বলিউড বাদশাহ শাহরুখ খান ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে দীর্ঘ তিন যুগ ধরে কাজ করছেন। দীর্ঘ এই সময়ে চরিত্রের প্রয়োজনে বিভিন্ন অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন বলিউডের মেগাস্টার। সর্বশেষ দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি হয়ে করেছেন সাফল্যের রেকর্ড। বলিউডের অন্যতম প্রভাবশালী জুটির মধ্যে শাহরুখ-দীপিকার নাম সবার শীর্ষে।

এবার নতুন করে আরও এক অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁতে চলেছেন কিং খান। সম্প্রতি বলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমে শাহরুখ খানের নতুন নায়িকা নিয়ে সংবাদ প্রচার করা হয়। সেখানে দেখা যায় প্রথমবারের মতো তার নায়িকা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি।

গণমাধ্যমে খবরটি প্রচার হবার পর থেকে অনেকে এটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার পরবর্তী প্রজেক্টেই নাকি এই দুজনকে নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে। ভারতীয় গণমাধ্যমে বানসালির গোপন সূত্র থেকে এই তথ্য জানানো হয়।

এর আগে বানসালি সালমান খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন। সিনেমাটির নাম ‘ইনশাল্লাহ’। সিনেমার কাজ শিগগিরই শুরু হবে। এবার আসলো নতুন সিনেমার ঘোষণা। নাম চূড়ান্ত না হওয়া ছবিতে শাহরুখ ও কিয়ারা রোমান্স করবেন।

কিয়ারা ছাড়া আরও এক নায়িকার সঙ্গে নতুন জুটি বাঁধতে যাচ্ছেন শাহরুখ খান। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় প্রথমবারের মতো তাপসী পান্নুর সাথে অভিনয় করতে দেখা যাবে তাকে। সিনেমাটি এবছরের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একইভাবে ‘জওয়ান’ সিনেমায় শাহরুখকে দেখা যাবে দক্ষিণ ভারতের নয়নতারার সঙ্গে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ